সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে এসেছে দুটো পরিবর্তন।
শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি পেসার তানজিম হাসান সাকিব। আর স্পিন বিভাগেও আছে এক পরিবর্তন। রিশাদ হোসেনের জায়গায় খেলছেন নাসুম আহমেদ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছিলেন লিটন-তাসকিন-সাইফরা। হেরে যাওয়া ম্যাচের একাদশে একটি বদল এনেছে ডাচরা। টিম প্রিঙ্গলের জায়গায় সুযোগ পেয়েছেন সাকিব জুলফিকারের ভাই স্পিন অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক, উইকেটকিপার), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, অনিল তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন ও ড্যানিয়েল ডোরাম।
কোরিয়ার কাছে হার, তবু বিশ্বকাপ বাছাই খেলার সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের
ছেলেদের বিশ্বকাপকেও ছাড়িয়ে গেল নারী বিশ্বকাপের পুরস্কারমূল্য