জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির পদত্যাগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী পদত্যাগ করেছেন। 

সোমবার (১ সেপ্টেম্বর) দলীয় চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আমি ২০১৮ সালের ৫ এপ্রিল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ-এর ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেই। পল্লীবন্ধুর মৃত্যুর পর থেকে এ পর্যন্ত আপনার প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। জাতীয় পার্টির মতো একটি বড় দলের প্রেস উইং একাই সামলাতে চেষ্টা করেছি। তারপরও, সম্প্রতি উত্থাপিত জাতীয় পার্টি প্রেস উইং-এর ব্যর্থতা ও দুর্বলতার দায় আমি এড়াতে পারি না।

তাই, আমি ব্যক্তিগত অসুবিধার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান-এর প্রেস সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করলাম।

চিঠিতে তিনি গোলাম মোহাম্মদ কাদেরের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত