কল্যাণ পার্টির নতুন নেতৃত্ব দাবি করেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটি গঠন করে চেয়ারম্যান ও মহাসচিবের পদ পরিবর্তন বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ইসির সচিবকে লেখা চিঠিতে নতুন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব মুহাম্মদ আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুহাম্মদ ইবরাহিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে এবং নতুন কমিটির সব তথ্য ইসির নিকট জমা দেওয়া হয়েছে।
এছাড়া পার্টির দাপ্তরিক ঠিকানাও পরিবর্তন করা হয়েছে। পূর্বে চেয়ারম্যান কার্যালয় ছিল নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা, এবং মহানগর কার্যালয় ছিল নয়াপল্টনে। এখন নতুন দাপ্তরিক ঠিকানা হলো: ২৬৬/১, কমিশনার গলি, ফকিরেরপুল, মতিঝিল, ঢাকা।
পার্টির বিশেষ কেন্দ্রিয় সভার সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মো. শামসুদ্দিন পারভেজ এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ আবু হানিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর বিভিন্ন প্রোগ্রাম ও কার্যক্রম এই নতুন নেতৃত্বের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
নির্বাচন কমিশনের নিবন্ধিত দল হিসেবে কল্যাণ পার্টির নতুন দপ্তর ঠিকানা এবং নেতৃত্বের নাম হালনাগাদ করার জন্য ইসি সচিবকে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জে লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা
কেমন হবে নাবিলার ওটিটি যাত্রা?