নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জামায়াতের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান তিনি।

এ সময় সাংবাদিকদের নায়েবে আমীর বলেন, নুরকে যেভাবে আহত করা হয়েছে, এর নিন্দা করার ভাষা আমাদের জানা নাই। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতন ভাবে দায়িত্ব পালন করা দরকার। 

তিনি বলেন, দেশে যে আইন আছে, তাতে সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া দরকার। তাছাড়া এভাবে চলতে থাকলে অন্য কারো সাথেও এমন ঘটনা ঘটতে পারে। যে কোন ঘটনারই সাথে সাথে তদন্তের দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত