গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প-সংশ্লিষ্ট মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিকস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও নিত্য-নতুন প্রযুক্তি প্রদর্শনে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস – সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে বিগত ২৩ বছরের ধারাবাহিকতায় আগামী ১০-১৩ সেপ্টেম্বর, বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায়, চার দিনব্যাপী শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স’ সংশ্লিষ্ট ‘২৪তম টেক্সটেক বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৫ - সামার এডিশন’ এবং ‘৪৮তম ডাই + কেম বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’। প্রদর্শনীসমূহে ২২৪৫ এর অধিক বুথসহ ৩৭টি দেশের প্রায় ১৪৭৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস. এস. সারওয়ার; সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ডিরেক্টর অভিষেক দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরবিআর ইনোভেশন লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আমানুর রহমান।
উল্লেখ্য, গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এ প্রদর্শনীসমূহ আগামী ১০-১৩ সেপ্টেম্বর চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীসমূহ উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালীন ৫টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
