বাংলাদেশের দুই ফটো সাংবাদিক নেপালে সংবর্ধিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

সিজন মিডিয়া প্রাইভেট লিমিটেড বিভিন্ন পেশাগত ক্ষেত্র এবং সামাজিক প্রভাবে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিদেশী নাগরিকসহ ২৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫ দিয়ে সম্মানিত করেছে।

ললিতপুরের পুলচকের দ্য প্লাজা হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল এবং ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগার যৌথভাবে পুরষ্কার প্রদান করেন। সাতজন আন্তর্জাতিক পেশাদারকে তাদের কৃতিত্বের জন্য স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশের ইংরেজি দৈনিক দি নিউ নেশন পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক মইনউদ্দিন আহমেদ, হোটেল ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান সুমন; চীনের শানডং-এর গাওকেং কাউন্টি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সভাপতি চেন হুয়ান; কম্বোডিয়ার যুবা সাপ্লাই অ্যান্ড মেইনটেন্যান্স কোং লিমিটেডের চেয়ারপারন মালয়েশিয়ার প্রোনেসের প্রতিষ্ঠাতা মণিমারন এএল সুপিয়া; ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কারিগরি উপদেষ্টা ফুন্তশো ডেন্ডুপ; এবং থাইল্যান্ডের মেরো ড্যান্স সিজন ১-এর বিজয়ী খুশি কার্কি।

অনুষ্ঠানে, হামা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বালকৃষ্ণ শ্রেষ্ঠা আজীবন সম্মাননা পুরষ্কার গ্রহণ করেন। ললিতপুর মেট্রোপলিটন সিটির মেয়র চিরিবাবু মহারজন; প্রভু ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান রাজেন্দ্র মল্লা; বিখ্যাত নিউরোসার্জন ডা. বসন্ত পন্ত; এফএনসিসিআইয়ের সহ-সভাপতি জ্যোৎস্না শ্রেষ্ঠা; এবং নাবিল ব্যাংকের সিইও মনোজ গিয়াওয়ালিকে সম্মানিত করা হয়েছে। 

একইভাবে, জলবিদ্যুৎ প্রবর্তক এবং মাদমে খোলা হাইড্রোপাওয়ার লিমিটেডের চেয়ারম্যান সুশান্ত কর্মচার্য; প্রভু মহালক্ষ্মী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও সন্তোষ প্রসাই; এবং মোরাং অটো ওয়ার্কসের নির্বাহী পরিচালক মিলান মাল্লাকেও সম্মানিত করা হয়েছে।

মিডিয়া এবং শিল্পকলা ক্ষেত্রে, সম্মানিতদের মধ্যে ছিলেন নিউজপোলার ডট কমের  প্রধান সম্পাদক সুশীল আরিয়াল; নেপাল টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক শিবানী থাপা বাসন্যাত; হোয়াইট কোরাল স্পা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক কমলা গিরি; এবং জনপ্রিয় গায়ক-সুরকার শিব পারিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত