ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে প্রতি মাসের দ্বিতীয় বুধবার অংশীজনদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করবে। এই সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা সরাসরি কাস্টমস, আয়কর ও ভ্যাট সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা তুলে ধরতে পারবেন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সামনে।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের অংশীজন সভা অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায়। অনুষ্ঠানটি হবে এনবিআরের মাল্টিপারপাস হলরুমে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের সভার মাধ্যমে মাঠপর্যায়ে ব্যবসায়ীরা যেসব সমস্যার সম্মুখীন হন, তা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সরাসরি ধারণা নিতে পারবে। এরপর সেসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে।
সভায় অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের নির্দিষ্ট একটি গুগল ফরম পূরণ করে পাঠাতে অনুরোধ জানিয়েছে এনবিআর।
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৬৩, আহত দেড় হাজারের বেশি