বিমান খাতে প্রযুক্তি-অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী বাংলাদেশ-পাকিস্তান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার।

আজ বুধবার দুপুরে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন। বেবিচক সদর সপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয় এবং উভয় পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং পিআইএর সিইও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত