চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নাম মো. হান্নান (৩৩)। এ মামলায় তিনি এজাহারভুক্ত ৫৬ নাম্বার আসামি। বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব-৭ তাকে আটক করে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭। তাকে ফতেপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ১নং আসামি যুবলীগ নেতা হানিফের সহযোগী বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গতকাল আটজনকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত এবং বাকি পাঁচ জন তদন্ত প্রাপ্ত আসামি। গতকাল গ্রেপ্তারকৃত আটজনের মধ্যে এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ ওরফে কালো রাসেল (৩০)।

বাকি পাঁচজন তদন্ত প্রাপ্ত আসামিরা হলেন— মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীদের সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরো প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত