চবিতে লাফটার ক্লাবের নেতৃত্বে রিয়াদ-অরণী 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাফটার ক্লাবের সভাপতি পদে মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রিয়াদ গাজী এবং সাধারণ সম্পাদক পদে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাহজাবিন অরণী মনোনীত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান নতুন এ কমিটি অনুমোদন করেন।

এতে সহ-সভাপতি পদে মেহেনুর আক্তার ইরা, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদরাতুল মুনতাহা অমি, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, অর্থ সম্পাদক ইসমে নাজহা, লজিস্টিক সম্পাদক আবদুল্লাহ রহমান সাদ, মানবসম্পদ সম্পাদক প্রিয়ন্তি শীল, যোগাযোগ সম্পাদক জান্নাতুল নওরিন, সহ-যোগাযোগ সম্পাদক অনুসিন্থিয়া জাহান চৌধুরী, অপারেশনাল সম্পাদক আবিদ হাসান ভূঁইয়া, সহ-অপারেশনাল সম্পাদক পদে সাবিহা আফরোজ স্নিগ্ধা মনোনীত হয়েছেন। 

নব-মনোনীত সভাপতি মো. রিয়াদ গাজী বলেন, ‘আমরা নতুন দায়িত্ব নিয়েছি। লাফটার ক্লাব নিয়ে আমার কিছু ব্যক্তিগত পরিকল্পনাও আছে। আশা করি নতুন কমিটি ক্লাবকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে পারবে।’

উল্লেখ্য, লাফটার ক্লাব চবি মনোবিজ্ঞান বিভাগের একটি সংগঠন। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেসাথে এটি প্রতিবছর বেশকিছু ট্রেনিং, সেমিনারের আয়োজন করে থাকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত