কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

কুড়িগ্রামের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছ থেকে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বন) সকালে লোকালয়ে আসা অজগরটি এক নজর দেখতে আশপাশের গ্রামের থেকে লোকজন ভিড় করতে থাকে।

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে যাওয়ার সময় গাছের গোড়ায় অজগরটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। তার চিৎকার আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের উপরে উঠে পড়ে। পরে খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্চাসেবী সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের উপরে উঠে পড়ে। ছবি: দেশ রূপান্তর

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানায়, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

স্থানীয় স্বেচ্চাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, আমাদের স্বেচ্ছাসেবককর্মীরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত