এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে। আজ রবিবার দুই ধাপে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। সকাল ১০টা ১৫ মিনিটের ফ্লাইটে গেছেন অধিনায়ক লিটন দাস, জাকের আলী, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিদ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। যাওয়ার আগে জাকের আলী জানিয়েছেন দলের প্রতিক্রিয়া।
সম্প্রতি ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, বাংলাদেশ এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে। টাইগাররা অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছে না। দলের পক্ষ থেকে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের জাকের বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’
এশিয়া কাপের আগে বাংলাদেশ বেশ লম্বা অনুশীলনের সুযোগ পেয়েছে। আগস্টের শুরু থেকে দেশে ফিটনেস ও স্কিল অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তাই এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জাকের, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ, ভালো প্রস্তুতি হয়েছে। ড্রেসিংরুমের অবস্থাও সব সময়ের মতো ভালো।’
বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে আনা হয়েছিল পাওয়ার হিটিংয়ের বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে। জাকেরের বিশ্বাস, উডের শেখানো কৌশল এশিয়া কাপে কাজে লাগবে, ‘ঠিক এ রকমভাবেই (আক্রমণাত্মক) খেলতে হবে। বড় মঞ্চ, সিরিজ—সবকিছুতেই একই মানসিকতায় খেলতে হবে। শুধু বেসিকসে ফোকাস রেখেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি।’
উল্লেখ্য, আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে বাকি ক্রিকেটারর উড়াল দেবেন আমিরাতের উদ্দেশে। সোমবার থেকে আবুধাবিতে শুরু হবে টাইগারদের অনুশীলন।
এশিয়া কাপের আগে দলের উদ্দেশ্যে গম্ভীরের বিশেষ বার্তা
পাকিস্তানে ম্যাচ চলাকালীন ক্রিকেট মাঠে বোমা হামলা; নিহত ১
টানা চার জয়েও সমালোচিত ইংল্যান্ড; অভিষেকে উজ্জ্বল অ্যান্ডারসন