টানা চার জয়েও সমালোচিত ইংল্যান্ড; অভিষেকে উজ্জ্বল অ্যান্ডারসন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারালেও খেলায় গতি ও ধারাবাহিকতার অভাবে সমালোচিত হচ্ছে ইংল্যান্ড। ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচে একটি আত্মঘাতী গোল এবং ডেক্লান রাইসের হেডারে জয় নিশ্চিত করলেও থমাস টুখেলের শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন বিশ্লেষকরা।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ও টিভি বিশ্লেষক রয় কিন কঠোর সমালোচনা করে বলেন, ‘ইংল্যান্ড আবারও তাদের পুরোনো অভ্যাসে ফিরে গেছে। সাইডওয়েজ, ব্যাকওয়ার্ড পাস—এভাবেই খেলেছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাদের খেলার গতি ছিল না। খেলা জটিল না করে আরও বেশি ক্রস করতে হবে। অভিষেক ম্যাচে উজ্জ্বল পারফর্মেন্সে প্রশংসা কুড়িয়েছেন অভিষিক্ত মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন।

ইংল্যান্ড ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও (৮৩%) কার্যকরী আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে তারা মাত্র ১১টি শট নিতে সক্ষম হয়। দ্রুত সূচনা করেও অ্যান্ডোরার সুশৃঙ্খল রক্ষণ ভেদ করতে হিমশিম খায় টুখেলের দল।

ম্যাচ শেষে টুখেল বলেন, ‘আমি দল নিয়ে খুবই আশাবাদী। খেলোয়াড়রা যেভাবে ট্রেনিং করেছে, নিজেদের উপস্থাপন করেছে এবং মাঠে খেলেছে—আমরা সঠিক পথে আছি। আমরা ম্যাচের গতি বাড়াতে পারিনি। এজে আজ সেরা দিনে ছিল না। ননির শেষ পাসগুলো যথেষ্ট নিখুঁত হয়নি, আর রাশফোর্ডও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।’

এদিকে অভিষেক ম্যাচে উজ্জ্বল পারফর্মেন্সে প্রশংসা কুড়িয়েছেন অভিষিক্ত মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। রক্ষণভাগে থেকে খেলা নিয়ন্ত্রণে তার দক্ষতায় মুগ্ধ টুখেল, ‘অ্যান্ডারসন খুবই কার্যকর। সে ডিফেন্স উপভোগ করে, লাইন ভাঙতে পারে এবং শারীরিকভাবে শক্তিশালী। আজ (গতকাল) সে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত