শিক্ষকদের মাঝে আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের ছাতা বিতরণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম

খুলনার রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে ৯টি বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিকের পক্ষ থেকে এ ছাতা বিতরণ করা হয়।

বিদ্যালয়গুলো হলো- সবুরুননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিলকী দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানবাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেয়াড়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিহাটা খানমোহাম্মদপুর শিরগাতি (জে.কে.এস) মাধ্যমিক বিদ্যালয়, যুগিহাটা খানমোহাম্মদপুর শিরগাতী (জে.কে.এস) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। 
 
ছাতা বিতরণের সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী মিরাজুল ইসলাম মিরান, রমজান, আবরর রহমান ও জোবায়েরসহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত