জুলাই আন্দোলনে নিহত শহীদ সাগর হত্যা মামলায় ময়মনসিংহে জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম বলেন, ‘গত বছরের ১৯ জুলাই নগরীর মিন্টু কলেজ এলাকায় ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) মারা যায়। এ ঘটনায় পুলিশ কোতোয়ালী থানায় একটি মামলা ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বাদী হয়ে শহীদ সাগর হত্যায় আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় আসামি মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
