ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত শিশু আব্দুল্লাহ কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ও জোসনা আক্তারের সন্তান। সে নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন জানান, রবিবার বিকেল ৩টা থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করা হলেও আব্দুল্লাহকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা