তারাগঞ্জে পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

রংপুরের তারাগঞ্জ থেকে ‎তিন কেজি ওজনের পাঁচ লাখ টাকা মূল্যের পুরাতন কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- নীলফামারীর হাজারীহাট পুকুরপাড়া এলাকার খলিল ফকির (৭৫), খলিল মিয়ার স্ত্রী মমতা বেগম (৩৬), হাজারীহাট দত্তপাড়া এলাকার সুবাস শীল (৩০), সুশীল শীলের স্ত্রী জোসনা রানী (৬০)।

ওসি এম এ ফারুক জানায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর তিস্তা ক্যানেলের পাশে শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন মিন্টু মিয়ার দোকানের সামনে ওই চারজন ঘোরাঘুরি করতে দেখে সাধারণ জনতার সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

‎পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে আটক করে একপর্যায়ে তাদের কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এঘটনায় পারভেজ হোসেন নামের এক যুবক বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা করে। সোমবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত