নারায়ণগঞ্জের আড়াইহাজারের সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর আদমজী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
র্যাব-১১ সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চলছিল। এরই ধারাবাহিকতায় সোনারগাঁও এলাকা থেকে আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদকে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বালিয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ২৭ জুলাই সোনারগাঁও থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ওই সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারকৃত আসামি মো. মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদ ব্যবসায়ী রাকিবকে রাস্তার পাশে ঝোপে ফেলে কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে। এরপর অস্ত্র উঠিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
তদন্তে আরও জানা যায়, শুটার মাসুদ তার বাহিনী নিয়ে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অস্ত্রের শোডাউন দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করত। তারা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট ও ডাকাতির মতো অপকর্ম চালাত। এছাড়াও মাদক ব্যবসা ও সেবনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিল মাসুদ বাহিনী।
মুরাদনগরে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ও বন্দর হাসপাতালে সুপেয় পানির প্ল্যান্ট উদ্বোধন