নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির “ফল-২০২৫” ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা ও গবেষণার অন্যতম ক্ষেত্র। এখানে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবনের সুযোগ পায়। এজন্য বিশ্ববিদ্যালয়ের সময়টুকু সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রথম বর্ষ থেকেই শিক্ষাজীবনের যাত্রা চমৎকারভাবে শুরু করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, যার কারণে প্রতিযোগিতাও তীব্রতর হয়েছে। এ প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বিজ্ঞানের অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের অবদান প্রয়োজন। শিক্ষার্থীদের যোগ্যতা দিয়েই বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, “আমরা সাম্য ও মৈত্রীর বাংলাদেশ চাই। এজন্য তোমাদের কাজ করে যেতে হবে, দেশের জন্য অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রধান আইন উপদেষ্টা হুমায়ুন কবির বুলবুল, ট্রাস্টি সৈয়দ হাফিজুর রহমান এবং ট্রাস্টি মো. রেজাউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর কানাই লাল সরকার।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইমজামাম-উল-হোসেন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও বোর্ড অব ট্রাস্টির লিয়াজোঁ ডিরেক্টর শেখ মাহরুফুর রহমান, আইকিউএসি’র পরিচালক মো. আনিসুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪
চবিতে প্রথমবারের মতো বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন