বাংলাদেশের কর্পোরেট অঙ্গনে গবেষণা ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী পল্লীগ্রুপের অর্থ ও হিসাব বিভাগের নির্বাহী পরিচালক জেরিন মারজান খান। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স বিভাগ থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।
‘বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট: প্রতিযোগিতা ও ঘনত্বের বিশ্লেষণ’ শিরোনামে তার গবেষণা দেশের অন্যতম সম্ভাবনাময় খাত—রিয়েল এস্টেট সেক্টরের উপর এক প্রাসঙ্গিক ও সময়োপযোগী বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ নীতিনির্ধারণে একটি কার্যকর ভূমিকা রাখবে।
কর্পোরেট নেতৃত্বে গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয় যে সম্ভব, জেরিন মারজান খানের এই অর্জন তা প্রমাণ করেছে। তিনি শুধু একজন দক্ষ প্রশাসক নন, বরং একজন গবেষক হিসেবেও দেশের অর্থনীতি ও ব্যবসায় খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন।
প্রবাসী পল্লীগ্রুপের পরিচালনা পর্ষদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার এই সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করছেন, এই ডিগ্রি গ্রুপের পেশাদারিত্ব, জ্ঞানভিত্তিক নেতৃত্ব এবং আধুনিক কর্পোরেট সংস্কৃতির প্রতিফলন।
জ্ঞানচর্চা ও গবেষণা যেকোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অগ্রগতির মূল ভিত্তি তার এই অর্জন আমাদের গর্বিত করেছে। এই অর্জন প্রবাসী পল্লীগ্রুপের পেশাদারিত্ব এবং জ্ঞানভিত্তিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছে সবাই।
জেরিন মারজান খানের এই ডক্টরেট ডিগ্রি অর্জন কেবল তার ব্যক্তিগত গৌরব নয়, বরং দেশের ব্যবসায় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হয়ে থাকবে।
