বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন : আবিদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের যথাযথ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন, “দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের মাধ্যমে আবার গণতন্ত্রের সুযোগ সৃষ্টি হচ্ছে। এটা ভোটাধিকার প্রয়োগের এক সুবর্ণ সুযোগ।”

আবিদুল ইসলাম বলেন, “আপনাদের বিবেক ব্যবহার করে সঠিক নেতৃত্ব বেছে নিন। ভোট দিতে এসে কেউ যেন বসে না থাকে। সকলকে সচেতনভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত