লায়ন্স ক্লাবের সদস্য হলেন জহিরুল ইসলাম কলিম

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদস্য হয়েছেন দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম। তিনি সংগঠনটির আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্যপদ লাভ করেছেন। গত ২৭ নভেম্বর ২০২৬ থেকে তার সদস্যপদ কার্যকর হয়েছে।

তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের জেলা ৩১৫বি৩ (District 315B3), বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছেন। তার ক্লাব আইডি ১১০৪১০ এবং সদস্য আইডি ২৭৪৭১৫৪০।

জহিরুল ইসলাম কলিম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাবেক আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং সম্মিলিত জাতীয়তাবাদী পেশাজীবী জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। মানবসেবা, স্বাস্থ্যসচেতনতা, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।

লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সদস্য হওয়ার মধ্য দিয়ে জহিরুল ইসলাম কলিমের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। তার সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা ভবিষ্যতে জনকল্যাণমূলক উদ্যোগে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত