মহেশখালিতে ধারালো অস্ত্রের আঘাতে পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

কক্সবাজারের মহেশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পা বিচ্ছিন্ন হয়ে শামসুল আলম নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালী উপজেলার দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম (৫৫) একই এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনদের বরাতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, দীর্ঘদিন শামসুল আলমের সঙ্গে চাচাতো ভাইদের মধ্যে জমির নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ নিয়ে শামসুল আলমের সঙ্গে তার চাচাতো ভাইদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে চাচাতো ভাই ইয়াকুব নবী, আব্দুন্নবী ও টিটুসহ সংঘবদ্ধ লোকজনের শামসুল আলমকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার ডান পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন এবং বাম পায়ের গোড়ালির রগ কেটে যায়। পরে স্থানীয়রা আহত শামসুল আলমকে উদ্ধার করে মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালিয়েছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত