দিনাজপুর জেলার হিলিতে ভাদ্র মাসের সকাল নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকাল বেলা দেখা দিয়েছে শীতকালের মতো কুয়াশার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দেখা দেয় এমন কুয়াশার।
অনেকেই বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতিতে এই বিরূপ প্রভাব পড়ছে।
দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে আকাশ মেঘলা হওয়ায় এবং সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা ৯০ ভাগ বা তারও বেশি হওয়ায় হালকা কুয়াশা দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ থেকে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।
আজও নেপালের তরুণরা রাস্তায়
লাইনে দাঁড়িয়ে প্রার্থীদের প্রচারণায় ভোগান্তিতে শিক্ষার্থীরা