মাদক কারবারি সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই : জনতার দল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শামীম কামাল চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনে যাদের ভূমিধস বিজয় হওয়ার কথা ছিল তারা পরাজিত হয়েছে। ১০ বছর পর পর আমাদের দেশে একটি রাজনৈতিক দল আসে এবং ঝাঁটা পিটা করে বের হয়। 

এ রাজনীতি করে কোনো লাভ নেই। আমি মন্ত্রী হলাম এমপি হলাম কিন্তু পাঁচ বছর পর সরকারের সাথে আমাকে বোরকা পরে পালিয়ে যেতে হয় তাহলে এ রাজনীতি করে কি লাভ? মাদক কারবারি সন্ত্রাসী ও চাঁদাবাজদের জনতার দলে ঠাঁই নেই।

তিনি বুধবার দুপুরে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা জনতার দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জননেতা মোঃ আযম খান। তিনি বলেন বলেন, ১৯৭১ সালে আমরা পেয়েছিলাম ভৌগোলিক স্বাধীনতা কিন্তু কথা বলার স্বাধীনতা পাইনি। এবার আমাদের তরুণ প্রজন্ম রক্ত দেওয়ার মাধ্যমে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, সৎ লোকদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনা বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রন করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে।

তিনি গাজীপুরের পুলিশ এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন ৩০ দিনের মধ্যে কালীগঞ্জের সকল মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় তাদেরকে গাজীপুরে অন্যত্র চলে যেতে হবে।

জনতার দলের কালীগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও দলের ভাইস চেয়ারম্যান রাহেলা পারভীন শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনতার দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) সাব্বির আহমেদ,  কর্নেল (অব:) আবুল কালাম মোহাম্মদ জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব:) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মেজর (অব:) মোহাম্মদ বদরুল আলম সিদ্দিকী, সংগঠনের মুখপাত্র ও সমন্বয়ক মেজর (অব:) ডেল এইচ খাঁন, সংগঠনের জেলা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শামসুদ্দিন, মহানগর নেতা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

পরে দলের কালিগঞ্জ উপজেলা ও পৌরসভা কার্যালয়ে উদ্বোধন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত