দীর্ঘ ১৫ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরানো হলো ব্যাপক সমালোচিত পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে। যদিও তাকে চাকরিচ্যুত করা হবে বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এবার জানা গেল, গামিনিকে ঢাকা থেকে সরিয়ে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের প্রধান কিউরেটর করা হয়েছে।
গত মাসেই মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন টনি হেমিং। তখন থেকেই গুঞ্জন ছিল গামিনি ডি সিলভা সরিয়ে দেওয়া হবে কিংবা ঢাকার বাইরে অন্য কোনো ভেন্যুতে পাঠানো হবে। তবে বিসিবির সূত্র বলছে, চুক্তির মেয়াদ শেষ করেই এই শ্রীলঙ্কান কিউরেটর বিদায় নেবেন বাংলাদেশ থেকে।
২০১০ সালে বিসিবির পিচ কিউরেটর হিসেবে যোগ দেন গামিনি। তার নির্মিত মিরপুরের উইকেট বারবার সমালোচিত হয়েছে ধীরগতির জন্য। বিশেষ করে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে উইকেটের মানহীনতা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের কোচ ও অধিনায়ক। এরপরই নড়েচড়ে বসে বিসিবি। তাছাড়া টনি হেমিংকে হেড অব কিউরেটর করায় গামিনির গুরুত্ব কমে যায়।
ক্রিকেটারদের কলা খাওয়ানোর খরচ ৩৫ লাখ! বিসিসিআইকে আদালতের নোটিশ
পর্তুগালের নাটকীয় জয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে রোনালদো