ঝিনাইদহে সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর খালিশপুর  ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি'র জেসিও সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। 
এসময় বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত