টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত লিটনের, একাদশে তিন পেসার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম

এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ আবুধাবিতে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটসম্যান নিয়ে খেলতে নামছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। ১১ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ সংস্করণে প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়েছিল হংকং।

বাংলাদেশ দল : লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত