সাময়িক স্থগিতের পর আবারও শুরু ভোট গণনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

সাময়িক স্থগিতের পর আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

একই সাথে ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, জনবল বাড়িয়ে আজকের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষনা করা হবে। 

এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি বিষয়ে অর্থাৎ ওএমআরে গণনা হবে কি না-এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। ২০টি হলের ভোট গণনা শেষে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সদস্য এবং কতিপয় প্রার্থীদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতেই এ বৈঠক হয় বলে জানা যায়।

কাজী নজরুল ইসলাম হলের পোলিং অফিসার উজ্জ্বল কুমার মন্ডল বলেন, আমাদের ২০টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং একটি হলের ভোট গণনা এখনো চলমান আছে। এরই মধ্যে নির্বাচন কমিশন এই জরুরি সভা করে।

তিনি বলেন, এ সভার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে ম্যানুয়াল বা হাতে গোনা পদ্ধতিতেই ভোট গণনা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত