ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহতের অভিযোগ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন উত্তর পাড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন শেখ (৩০) ওই গ্রামের জাহাজান শেখের ছেলে। অভিযুক্ত আলাউদ্দিন শেখ (২৭) নিহতের ছোট ভাই। 

তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ালীউর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাঁটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই আলাউদ্দিন বড় ভাই সালাউদ্দিনকে বঁটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।   

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত