জাকসু নির্বাচনের ফল বিকেল সাড়ে ৪টায়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল বিকেল সাড়ে ৪টায় ঘোষণা করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে। ভোট গুনতে লাগল ৪০ ঘণ্টারও বেশি সময়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় জানায়  নির্বাচন কমিশন। এ নির্বাচন নিয়ে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত