নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

নরসিংদীর রায়পুরায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক মিয়া (৬৫) ওই এলাকার মফিজ উদ্দিনের ছেলে। পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহতের ভাই আরিফ মিয়া জানান, মানিক মিয়া প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতো। রবিবার রাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার নাম্বারে অনেকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি। পরে রাত দেড়টার দিকে তার খোঁজে বের হলে রাস্তায় গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে । এরপর থানায় খবর পাঠালে পুলিশ মরদেহ উদ্ধার নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, তার গলার পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে কোনোকিছু জানা যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত