খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ শিকারি গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

খুলনার ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং শিকারের ফাঁদসহ এক শিকারিকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তার হরিণ শিকারী সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজী ছেলে মিজানুর রহমান।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা উপজেলার ছোট অংটিহারা গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ শিকারি মিজানুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত