রশিদপুর কুপ গ্যাস সরবরাহ শুরু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর পুরাতন কূপে সংস্কার শেষে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

সোমবার সকাল থেকে গ্যাস সরবরাহ চালু হয়। এরআগে রোববার রাত পৌ‌নে ৯টায় চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হয়।

রশীদপুর গ্যাস  ফিল্ডের ডিজিএম সুৃমন বিকাশ দাশ  জানান, সোমবার থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

,গত ১২ জুলাই থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন হয়। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে।

নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করেছিল কর্তৃপক্ষ। আগামী ১০ বছরে এখান থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে।

বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত