নারায়ণগঞ্জে ৮০ বছরের পুরনো মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপেজলাধীন ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

সোমবার দুপুরে বন্দরের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক তৈরির বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি পূজামন্ডপ ও মন্দিরের সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন  এবং একইসাথে পূজা কমিটিকে দর্শণার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা  উপভোগ করতে পারে সে ব্যাপারে দিক-নির্দেশনা প্রদান করেন।

সর্বোপরি তিনি মন্দিরের  পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনার  ভূয়সী প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত