টোকিওতে সবার শেষে নাজিমুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

বিশ্ব অ্যাথলেটিকসে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন নাজিমুল হোসেন। কিন্তু স্বপ্নের মঞ্চে নিজের সেরাটা দিতে পারলেন না সেনাবাহিনীর এই হার্ডলার। আজ জাপানের টোকিওতে অনুষ্ঠিত পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে নিজের হিটে ৯ জনের মধ্যে ৯ম হয়েছেন তিনি। সময় নিয়েছেন ৫২.৪৭ সেকেন্ড, যা তাঁর ব্যক্তিগত সেরা সময়ের চেয়ে অনেক পিছিয়ে। 

অথচ, জাতীয় অ্যাথলেটিকসে আরো কম সময়ে সেরা হয়েছিলেন রনি। গত ফেব্রুয়ারিতে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩২ বছরে পুরনো রেকর্ড ভেঙেছিলেন তিনি। সর্বশেষ সামার অ্যাথলেটিকসেও কম সময়ে সোনা জেতেন রনি। গত মাসে ৪০০ মিটার হার্ডলসে ৫২.৩০ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।
সব মিলিয়ে ৪৪ জন প্রতিযোগীর মধ্যে নাজিমুল হয়েছেন ৪২তম। তাঁর হিটে প্রথম হয়েছেন নাইজেরিয়ার এজেকিয়েল নাথানিয়েল, ৪৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে।

তবে হতাশার এই ফলাফলের মাঝেও নাজিমুলের লড়াই অনুপ্রেরণার। কারণ কয়েক মাস আগেই এই ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি। গত আগস্টে সামার অ্যাথলেটিকসে ৫২.৩০ সেকেন্ড টাইমিং করে শীর্ষে থেকে পদক জিতেছিলেন। ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন তিনি। তখন তাঁর সময় লেগেছিল ৫০.৮৪ সেকেন্ড।

ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন নাজিমুল। সময় লেগেছিল ৫০.৮৪ সেকেন্ড।

 

এবার ছিল তাঁর তৃতীয় আন্তর্জাতিক আসর। এর আগে গত মে মাসে দক্ষিণ কোরিয়ার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৫২.৩৬ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। তারও আগে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে তাঁর টাইমিং ছিল ৫৪.১৬ সেকেন্ড। ধীরে ধীরে উন্নতির পথে থাকলেও বিশ্ব অ্যাথলেটিকসের মঞ্চে এবার প্রত্যাশিত সাফল্য আসেনি।

২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকে শুরু নাজিমুলের অ্যাথলেটিকস যাত্রা। ২০২২ সালে প্রথম জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়ে ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জয় তাঁর আত্মবিশ্বাস জোগায়। এরপর নিয়মিত ৪০০ মিটার হার্ডলসে নাম লিখিয়ে তিনবার টানা জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।
বাংলাদেশের অ্যাথলেটিকসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিহাস খুব সমৃদ্ধ নয়। ২০২৩ সালে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন ইমরানুর রহমান। তিনি ১০০ মিটারে হিটে প্রথম হলেও সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি। এবারের আসরে সেই পথ ধরে নাজিমুলের চেষ্টা অবশ্য ব্যর্থতায় শেষ হলো।

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া বিশ্ব অ্যাথলেটিকস শেষ হবে ২১ সেপ্টেম্বর। ২০০ দেশের দুই হাজারেরও বেশি অ্যাথলেট ৪৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত