এশিয়া কাপে একের পর এক একপেশে ম্যাচের পর অবশেষে দর্শকরা রোমাঞ্চকর এক লড়াই দেখতে পেলেন। হংকং চায়নার বিপক্ষে অল্পের জন্য লজ্জাজনক পরাজয় এড়াতে সক্ষম হলো শ্রীলঙ্কা। ৭ বল হাতে রেখে তারা জিতেছে ৪ উইকেটে। এর পেছনে হংকংয়ের বাজে ফিল্ডিংয়ের অবদান সবচেয়ে বেশি।
১৫০ রানের টার্গেট নিয়ে লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। হংকংয়ের ফিল্ডাররা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। মোট ছয়টি ক্যাচ ফেলে দেয় তারা, যার মধ্যে একাই চারবার জীবন পেয়ে যান ওপেনার পাথুম নিসাঙ্কা। এই সুযোগে তিনি খেলেন ৬৮ রানের ইনিংস। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে মাত্র তৃতীয়বার কোনো ব্যাটার চারবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।
১২৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। তখন প্রয়োজন ছিল ১৭ বলে ২৩ রান। ম্যাচ পুরোপুরি হংকংয়ের দিকেই ঝুঁকছিল। কিন্তু অধিনায়ক ইয়াসিম মুর্তাজার এক মারাত্মক ভুলে বদলে যায় ছবিটা। ১৮তম ওভারে তিনি একটি নো-বল করেন, আর সেই ফ্রি হিটে ছক্কা হাঁকান নতুন নামা ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি হংকং। শেষ পর্যন্ত মাত্র ৯ বলে অপরাজিত ২০ রান করেন হাসারাঙ্গা।
এশিয়া কাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হেরে বিদায় নিল হংকং। অন্যদিকে গ্রুপ ‘বি’ এর শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা বলেন, ‘আমরা কয়েকটা সহজ ক্যাচ ফেলেছি। আর সেই ভুলই আমাদের হারিয়ে দিয়েছে। তবে বড় মঞ্চে খেলতে পারাটা আমাদের জন্য স্বপ্নপূরণ। দেশে ফিরে অবশ্যই এই ভুলগুলো নিয়ে কাজ করব।’
আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারবে টাইগাররা?
পাকিস্তানকে দুর্বল দল আখ্যা দিলেন গাভাস্কার
লিটন-ইমনদের ব্যাটে ১৬০-১৭০ রান চান মুশতাক