ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা আলোচনা করেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আজকের ঘটনার সঙ্গে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদেরও সঙ্গে কথা বলেছি এবং নির্দেশনা দিয়েছি। তারা যা করতে হবে, তা করবেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক আরও বলেন, আজকের ঘটনায় আমার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গা থানায় যে ক্ষতি হয়েছে, আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি। উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে, তা ডিসির তত্ত্বাবধানে থাকবে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রসঙ্গে বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। তারা বিবেচনা করবেন। এছাড়া দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট আছে। সম্ভবত ২১ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। তখন বিষয়টি কী দিকে যাচ্ছে তা পরিষ্কার হবে।
ডিসি আরও জনগণকে সতর্ক করেছেন, ভাঙ্গাবাসীকে অনুরোধ করব, আপনারা কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। আজকের ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা সরেজমিনে দেখার পর বলা সম্ভব হবে।
পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, ৫ সেনা নিহত
কাতারে আর কোনো হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প