ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২০ মিনিট পর সচল 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সাময়িক সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার পথে ইঞ্জিনটি  বিকল হয়। এর ২০ মিনিট পর আপনা আপনি চালু হয়। 

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান, বিরতিহীন ট্রেনটি কলেজ গেট এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায়। আখাউড়া থেকে ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়। এর মধ্যে ট্রেনটির ইঞ্জিন ঠিক হয়ে পড়ে। পরে সকাল ১১টা ২০মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত