জোড়া শিকারে আফগানদের চেপে ধরলেন নাসুম, রিশাদ নিলেন তৃতীয় উইকেট

 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ পিএম

একাদশে ফেরা নাসুম আহমেদ প্রথম বলেই ওপেনার সেদিকউল্লাহ অতলকে ফিরিয়ে চাপে ফেলে দেন আফগানিস্তানকে। সেই চাপ পুরো পাওয়ার প্লেতে ধরে রাখে বাংলাদেশ। নাসুমের আরও এক শিকারে ৬ ওভার শেষে আফগানরা তুলতে পারে ২ উইকেটে ২৭ রান। বাংলাদেশ তুলেছিল বিনা উইকেটে ৫৯ রান।

নিজেদের ইনিংসে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৫৪ রান। আবুধাবির এই পিচে মাঝে ও শেষের দিকে প্রত্যাশিত রান তুলতে পারলে সংগ্রহটা আরও বড় হতে পারতো যদিও। তানজিদ ক্যারিয়ার ৭ম টি-টোয়েন্টি ফিফটির দিন খেলেন ৩১ বলে ৩ ছ্ক্কায় ৫২ রানের ইনিংস।

নাসুমের শিকার হয়ে প্রথমে ফেরেন অতল। এর পর পঞ্চম ওভারের প্রথম বলে নাসুম শিকার বানান ইবরাহিম জাদরানকে। ১২ বলে ৫ রান করেন তিনি। অষ্টম ওভারের শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা হজম করেন শামীম হোসেন। ৯ম ওভারে বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন রিশাদ হোসেন। ফেরান ১৪ বলে ১৬ রান করা গুলবাদিন নাইবকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত