বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৬ হাজার টাকা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালীতে এক জেলের জালে ধরা পরেছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকা মণ দরে প্রতিকেজি ৩ হাজার ১২৫ হাজার হারে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাছটি আশাখালি মৎস্য আড়ৎতের মেসার্স হামিম ফিসে নিয়ে আসলে ডাকের মাধ্যমে মাছটি বন্ধন ফিস-২ ক্রয় করে।

এর আগে শনিবা (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে মাছটি ধরা পড়ে। বড় মাছ পেয়ে জেলেরা ব্যাপক খুশি।

জেলে গিয়াসউদ্দিন জানান, বঙ্গোপসাগরে আশাখালী মোহনায় পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ সকালে বাজারে নিয়ে আসার পরে নিলামে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি করেছি।

মাছটির ক্রেতা ইলিয়াস হোসেন জানান, ২ কেজি, আড়াই কেজির ইলিশ সচারাচর দেখা মেলে না। মাছটি বেশি দামে বিক্রির জন্য আমি ঢাকায় পাঠাবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত