ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানও খেলেন ফুটবল। তবে লুকা বাবার মতো মিডফিল্ডার নন, তিনি সামলান গোলবারের দায়িত্ব। আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সি বদলেছেন জিদানপুত্র। ফিফার অনুমোদনে এখন থেকে লুকা জিদান ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলবেন।
২৭ বছর বয়সী এই গোলকিপারের জন্ম ফ্রান্সের মার্সেইয়ের উপকণ্ঠে। ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন। তবে বাবার শেকড়ের টানেই আলজেরিয়ার জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন তিনি।
আগামী মাসে সোমালিয়ার বিপক্ষে বাছাই ম্যাচ জিতলেই ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে আলজেরিয়া, এমনটি হলে বাবার মতো বিশ্বমঞ্চে আলো ছড়ানোর সুযোগ পাবেন লুকা।
রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা চার ভাইয়ের মধ্যে দ্বিতীয় লুকা এরই মধ্যে স্প্যানিশ ফুটবলে ক্যারিয়ার গড়েছেন। রিয়ালের হয়ে দুটি ম্যাচ খেলার পর রায়ো ভায়েকানো ও এইবারের জার্সিতেও মাঠে নেমেছেন।
বর্তমানে আরেক স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন। জিনেদিন জিদানের বাবা মা ছিলেন আলজেরিয়ার কাবাইলি অঞ্চলের বাসিন্দা। সেই সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা পেয়েছেন লুকা।
জিনেদিন জিদান ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন। ২০০৬ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে তোলেন ফাইনালে।
দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ করেও জিততে পারেনি বাংলাদেশ, আজ কি করা উচিত
অবসর নিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার
মাইনর লিগে সাকিবের দারুণ শুরু