নির্বাচক প্যানেলে হাসিবুল হোসেন শান্ত, প্রথমবার সালমা খাতুন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

হান্নান সরকার সরে যাওয়ার পর দীর্ঘদিন ধরে জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

আজ মিরপুরে দুপুরে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া নারী দল নির্বাচক হিসেবে প্রথমবার একজনকে নারীকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি হচ্ছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। 

আগামী ১ অক্টোবর থেকে নারী দলের নির্বাচক হিসেবে কাজ শুরু করবেন সালমা। তার সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি বিসিবি। 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন সালমা। নতুন করে নির্বাচক হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

এই মাসের শেষের দিকেই নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে। যেখানে অংশ নেবে বাংলাদেশও। এই মেগা আসর সামনে রেখেই নির্বাচক প্যানেলে সালমাকে যুক্ত করেছে বিসিবি।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত