অপেক্ষায় বুবলী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

ঢালিউডের সময়ের শীর্ষ চাহিদাসম্পন্ন নায়িকা শবনম ইয়াসমির বুবলী এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। যার দরুণ হাতে থাকা সিনেমা কিংবা নতুন কোনো ছবির কাজ করতে পারছেন না এই অভিনেত্রী। তবে বুবলী অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাশেদা আক্তার পরিচালিত 'শাপলা শালুক' সিনেমার শুটিং করেন। এতে তার বিপরীতে আছেন সজল নূর। এছাড়াও তার অভিনীত 'পিনিক' ও 'সর্দারবাড়ির খেলা' মুক্তির জন্য প্রস্তুত করা আছে। 

বিভিন্ন সময়ে মুক্তির কথা থাকলেও সিনেমা দুটি মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে তারও ঠিক নেই। এমনকি 'শাপলা শালুক' মুক্তির কোনো ঘোষণা আসেনি। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র থেকে শবনম বুবলী বলেন, 'আমি নিজেও এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। আশা করছি সিনেমাগুলো নতুন বছরে মুক্তি দেবে প্রযোজনা সংস্থাগুলো। সিনেমার গল্প নিয়ে আমি আশাবাদী। একটার সঙ্গে অন্য সিনেমার চরিত্রগুলোর কোনো মিল নেই।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত