দেশের স্বার্থে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সেলিমুজ্জামান 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

দেশের স্বার্থে যেকোনো মূল্যে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ।”

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর পৌরসভার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আগামী নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। 

তিনি আরও বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে বক্তব্যে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টুকু মোল্যা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামচুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু, সমাজসেবী সোহরাব হোসেন, সাবেক কাউন্সিলর নেয়ামত আলী খান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম আমির, সমাজসেবী হাজ্বী সুলতান মুন্সী, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাংবাদিক সাহিদ আহম্মেদ টুটুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, সমাজসেবী মো. জামাল মুন্সী, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অনন্য নেতৃবৃন্দ। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে নেতৃবৃন্দ নিয়ে পীরে কামেল হযরত লেহাজউদ্দীন (র.) এর মাজার জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত