গাজা শহরে হামাসের বিরুদ্ধে অভিযান বাড়ানোর অংশ হিসেবে তৃতীয় ডিভিশন, ৩৬তম ডিভিশন, সেনা মোতায়েন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত সোমবার রাতে দুইটি ডিভিশন মোতায়েনের মাধ্যমে ‘গিডিয়ন’স চ্যারিয়ট-বি’ নামে পরিচিত স্থল অভিযানটি শুরু হয়েছিল। ৩৬তম ডিভিশন এই মাসের শুরুতে খান ইউনিস থেকে প্রত্যাহার করা হয়েছিল। এই ডিভিশনের সৈন্যরা গাজা শহরে অভিযান শুরু করার জন্য দুই সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছে।
আইডিএফ জানিয়েছে, ৩৬তম ডিভিশনকে প্রবেশ করানোর জন্য সাম্প্রতিক সময়ে গাজা শহরে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
