টি–টোয়েন্টি মানেই কায়রন পোলার্ড! ক্যারিবিয়ান টি–টোয়েন্টি লিগ (সিপিএল) জিতে যেন নিজেকে আবারও প্রমাণ করলেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অল-রাউন্ডার। পাশাপাশি নাম লেখালেন এক বিশ্বরেকর্ডে, যেখানে তার পাশে আর কেউ নেই। টি–টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ১৮টি শিরোপার মালিক এখন পোলার্ড।
সিপিএল ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে দেয় পোলার্ডের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩৮৩ রান, ১১ ইনিংস, গড় ৫৪.৭১—পুরো টুর্নামেন্টজুড়ে ছিল তাঁর ব্যাটিং দাপট। সাথে জিতেছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারও। তিনটি অর্ধশতক, অসংখ্য ছক্কা আর চাপে দাঁড়িয়ে দলকে জেতানো ইনিংস—সব মিলিয়ে পোলার্ড আবারও দেখালেন কেন তিনি এখনও টি–টোয়েন্টির রাজা।
এতদিন ১৭ শিরোপা নিয়ে সর্বোচ্চ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তার পাশেই ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা ড্যারেন ব্রাভো। এবার তিনি পড়ে গেলেন পেছনে। ক্যারিয়ারের ১৮ শিরোপার মধ্যে সবচেয়ে বেশি ৫ বার করে সিপিএল ও আইপিএল জিতেছেন পোলার্ড। দুইবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা। এছাড়া একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএল, স্ট্যানফোর্ড টি২০, আইএলটি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেট, র্যাম স্ল্যাম টি-টোয়েন্টি জয়ের স্বাদ পেয়েছেন পোলার্ড।
এত সাফল্যের পরও পরাজয়ের আতঙ্কে মনোবিদের দ্বারস্থ স্কালোনি!
ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান: ওয়াসিম আকরাম