এস আলম ও তার ৩ ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ এএম

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

সাইফুল আলমের তিন ভাই হলেন রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে আসে। গ্রুপটি এরপর ব্যাংক থেকে বিভিন্ন নামে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন করেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপ এই ব্যাংকের নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে গ্রুপের আগের ঋণগুলো একে একে খেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিলামে তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে।

চট্টগ্রামের ব্যবসায়ী পরিবার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকও নিয়ন্ত্রণে নিয়ে, সব মিলিয়ে মোট আটটি ব্যাংকের উপর প্রভাব বিস্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত