বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, নির্বাচনি আসনের তুলনায় বিএনপি মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে।
তিনি জানান, দল কাউকে গ্রিন সিগনাল দেয়নি, ধারাবাহিকভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
