বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) নির্বাচন নিয়ে ভরপুর নাটক চলছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে নিয়মিতই মুখ খুলছেন তার প্রতিদ্বন্দ্বী তামিম ইকবাল। এদিকে আজ তামিমের কাউন্সিলরশিপ নিয়ে বিসিবিতে শুনানি হচ্ছে। এর মাঝেই জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটাররা নির্বাচন নিয়ে মুখ খুলেছেন।
এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের সর্বশেষ নাটক হলো তামিম ইকবালকে ঘিরে। তার কাউন্সিলরশিপের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। আপত্তিপত্রে তার সাক্ষর আছে। এতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নেওয়ায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। এ ছাড়া তামিম ওল্ড ডিওএইচএস ক্লাবের কেউ নন এবং তাকে ক্লাবের কাউন্সিলর করার কোনো সিদ্ধান্ত হয়নি।
গতকাল এই ঘটনা সামনে আসার পর থেকেই ক্রিকেটারদের মুখ খুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম, হার্ডহিটার সাব্বির রহমান, ওপেনার সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। লক্ষ্যণীয় ব্যাপার হলো, তারা সবাই একই পোস্ট দিয়ছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
বাস্তবতা হলো, গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাবেক অধিনায়ক তামিম। সেই খবর দেশ ও বিদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল। সম্প্রতি তিনি বলেছেন, বিসিবিতে এলে আর ঘরোয়া ক্রিকেটেও খেলবেন না। তাছাড়া তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের যুগ্ম সম্পাদকের দায়িত্বে আছেন।
লিটন খেললে বাংলাদেশ জিতে যেত: বাসিত আলী
বয়স তেইশের বেশি হলেই ব্যালন ডি’অর জিততেন ইয়ামাল!